অধ্যক্ষ শাফিয়া খাতুন পেলেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা
কমিউনিটি পুলিশিং সেবায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সেবা সম্মাননা পেলেন অধ্যক্ষ শাফিয়া খাতুন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।
অধ্যক্ষ শাফিয়া খাতুন বলেন, এই কৃতিত্ব আমার নয়, এর দাবিদার কমিউনিটি পুলিশিং এর সব সদস্য। এ প্রাপ্তি কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে নিজের সম্পৃক্ততা আরো বাড়াতে আগামীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই কৃতিত্বকে ধরে রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার কাজের প্রত্যয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
তার এ প্রাপ্তিতে তিনি পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.png)
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ভোলায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিংশের নেতাদের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও শহরে-গ্রামে, পাড়া-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।