এর আগে, গত দুই দিনে (শুক্র ও শনিবার) এ বন্দর দিয়ে ভারত থেকে এসেছিল আরো ৫৬৮ মেট্রিক টন আলু ও ১৪৫৩ মেট্রিক টন পেঁয়াজ।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে এ দুটি নিত্যপণ্যের দাম।
.png)
বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ১২-১৫ টাকা কমে দেশি আলু বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়। অন্যদিকে ভারত থেকে আসা আলু বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়।
অন্যদিকে একশ’ ছুঁই ছুঁই করা পেঁয়াজের দামও কমেছে কেজিতে অন্তত ২০-২৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। দেশি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কমে ১১০ টাকায়।
বিক্রেতারা বলছেন, আলু আমদানি অব্যাহত থাকলে আলুর দাম আরো কমে কেজি প্রতি অন্তত ৩০ টাকা হবে। অন্যদিকে পেঁয়াজের দামও আরো কিছুটা কমতে পারে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৯০১ মেট্রিক টন আলু ও ২৬৯৫ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে এসেছে।