ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মাদরাসার ব্যাপক ক্ষতি 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪১, ৬ নভেম্বর ২০২৩
চকরিয়ায় অগ্নিকাণ্ডে মাদরাসার ব্যাপক ক্ষতি 
কাকারার পুলেরছড়া দাখিল মাদরাসায় আগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে কাকারার পুলেরছড়া দাখিল মাদরাসার। ছাউনিসহ মাদরাসার অনেকাংশ পুড়ে যাওয়ায় পাঠদান অনির্দিষ্টকালের জন্য থমকে পড়েছে। 

রোববার (৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন। 

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন। 

Advertisement

তিনি বলেন, মাত্র ১০ মিনিটেই আগুনে মাদরাসার ছাউনির টিনসহ বেশিরভাগ পুড়ে গেছে। নতুনভাবে তৈরি না করা পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দ্রুত মাদরাসাটি সচল করতে চেষ্টা করা হবে। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, আগুনে মাদরাসা পুড়ে যাওয়ার বিষয়টি জেনে নিজেই সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হবে মাদরাসাটি পাঠদান উপযোগী করে তুলতে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!