আটককৃতরা হলেন, মো. রিপন মোল্লা (৩৫), রুবেল মন্ডল (৪০) ও আছর আলী (২৪)।
রিপন মোল্লার পিতার নাম, খোরশেদ মোল্লা। তার বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন পাড়া এলাকায়। রুবেল মন্ডলের পিতার নাম খোরশেদ মন্ডল। রুবেল মন্ডলের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ইসলামপুর গ্রামে। আর আছর আলী যশোর জেলার চৌগাছা থানার লস্করপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
.png)
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুপুর সোয়া ১২টার সময় খানখানাপুর গোলাম মওলার রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর হতে সাড়ে ৮ গ্রাম হেরোইনসহ রিপন ও রুবেল মন্ডলকে আটক করা হয়। একই স্থান হতে দুপুর সোয়া ১টার সময় পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ আছর আলীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের নিকট হতে জব্দকৃত হেরোইন ও ফেনসিডিলের বাজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃত ব্যক্তিদের নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।