রোববার সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সুজন মিয়া দিনাজপুর সদর থানার ৮নং রেলঘুন্টি নিশ্চন্তপুর ফকিরপাড়া এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে দৌলতদিয়া লঞ্চঘাট মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ বোতল ফেনসিডিলসহ সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলাসহ মোট দুইটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় আরো একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
.png)