নিহত খোকন কুণ্ডু (৪২) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার বাজিতপুর গ্রামের আশুতোষ কুণ্ডুর ছেলে।
আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের সজল বেপারী (৩৫), তার স্ত্রী সুমাইয়া বেগম (২২) ও একই এলাকার ইজিবাইক চালক শাহাবুদ্দিন ফকির (৫০)। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মস্তফাপুর থেকে যাত্রী নিয়ে রাজৈরের দিকে আসছিল ইজিবাইকটি। পথিমধ্যে ঢাকা থেকে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। পরে ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। এদের মধ্যে শাহাবুদ্দিন ফকিরের অবস্থা আশঙ্কাজনক।
মস্তফাপুর হাইওয়ে থানার সাধুরব্রিজ ফাঁড়ির এসআই বিজয় প্রসাদ রায় জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।