[ দেশজুড়ে ]
মেঘনার এক কোরাল ৯ হাজার টাকায় বিক্রি
নয় কেজি ওজনের কোরাল মাছ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে ধরা পড়েছে নয় কেজি ওজনের একটি কোরাল। মাছটি বিক্রি হয়েছে নয় হাজার টাকায়।
মঙ্গলবার বিকেলে সারোয়ার মোল্লা নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে সন্ধ্যায় হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারের কেফায়েত মৎস্য আড়তে বিক্রি করেন মাছটি।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, বিকেলে জেলে সরোয়ারের জালে নয় কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। এটি সন্ধ্যার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে নিয়ে যান। সেখানে কেফায়েত মৎস্য আড়তে নয় হাজার টাকায় বিক্রি হয় কোরাল মাছটি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!