[ দেশজুড়ে ]
পদ্মায় জেলের জালে উঠল ১৩ কেজির পাঙাশ
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী এলাকায় পদ্মা নদীতে মাছটি পেয়েছেন জেলে কহিনুর রহমান।
কহিনুর রহমান পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসকালী চরের বাসিন্দা রশিদ শেখের ছেলে। মাছটি এক হাজার টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় কিনেছেন স্থানীয় লোকজন।
.png)
এ ব্যাপারে জেলে কহিনুর রহমান বলেন, প্রতিদিন নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরি। পদ্মা নদীতে মাছ ধরতে গেলে কম-বেশি মাছ পাওয়া যায়। আজ এত বড় মাছ পাব ভাবিনি। তবে কোনো কোনো সময়ে এর চেয়ে বড় মাছ ধরা পড়েছে পদ্মায়। মাছটি পেয়ে খুশি হয়েছি। মাছটি ১৩ হাজার টাকায় স্থানীয় কয়েকজন মিলে কিনেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!