নয়ন হাওলাদার বারইখালী গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেয় নয়নকে। এ সময় তার পকেটে আরো ৫টি ৫০০ টাকা মূল্যমানের জালনোট পাওয়া যায়।
আটক নয়ন হাওলাদার জানান, অভাবের তাড়নায় একটি স্টুডিও থেকে টাকাগুলো ছাপিয়েছেন তিনি। প্রতি পিস ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয়েছে ২০ টাকা।
.png)
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, নয়ন হাওলাদারের কাছে ৬টি ৫০০ টাকার নোট পাওয়া গেছে। যা স্থানীয়ভাবে তৈরি করা বলে মনে হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।