ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিনির সঙ্গে চা-পাতা মিশিয়ে ভেজাল মধু তৈরি করতেন ২ ভাই

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ৮ নভেম্বর ২০২৩
চিনির সঙ্গে চা-পাতা মিশিয়ে ভেজাল মধু তৈরি করতেন ২ ভাই
ফাইল ফটো

পাবনার ভাঙ্গুড়ায় চিনি ও চা-পাতা মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করার অপরাধে পল্লী চিকিৎসকসহ দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী (৩০)।

Advertisement

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে চিনির সঙ্গে চা-পাতা মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় ভেজাল মধু তৈরি করে আসছিলেন। তাদের নিজ বাড়িতে তৈরি এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে ৬৫ কেজি ভেজাল মধু, ৫০০ গ্রাম চা-পাতা, ৯৭ কেজি চিনির রস, ৩০ লিটার প্লাস্টিকের ১৪টি ড্রাম, একটি ডিজিটাল ওয়েট মেশিন ও ভেজাল মধু তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!