জানা যায়, ওই দিন রাতে ভাতিজার স্ত্রী ঘরে ছিলেন। ওই সময় চাচা শ্বশুর আব্দুল হালিম কৌশলে ঘরে প্রবেশ করে ভাতিজার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এ পর্যায়ে চিৎকার দিলে আশেপাশের লোকজনসহ গৃহবধূর স্বামী ও আত্মীয় স্বজন এলে আব্দুল হালিম পালিয়ে যায়।
এলাকাবাসীরা জানান, আব্দুল হালিম প্রভাবশালী হওয়ায় এ ঘটনা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
.png)
সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।