[ দেশজুড়ে ]
গাছে ঝুলছিল ১১ বছরের শিশুর মরদেহ
ফাইল ফটো
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গাছ থেকে আবু হানিফ শেখ নামে ১১ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু হানিফ উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে হানিফ। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা জানাতে পারেনি কেউ।
.png)
ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!