[ দেশজুড়ে ]
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- গোলাম মোর্তজা (৩৫), রফিকুল ইসলাম (৩৭) ও খালেশা খাতুন। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় ও শিবনাথপুর গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, সাজাপ্রাপ্ত ঐ তিন আসামি বাড়িতে গোপনে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!