মৃত আমেনা খাতুন একই গ্রামের আবু তাহেরের মেয়ে ও উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের রইছ মিয়ার স্ত্রী।
জানা যায়, প্রায় ২২ বছর আগে আমেনা খাতুনের সঙ্গে রইছ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে সন্তান রয়েছে। গত ৬ বছর আগে আমেনা হঠাৎ অসুস্থতা থেকে মানসিকরোগী হয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুরে আমেনা তার চাচির কুলখানিতে ইছাপুর তুলাতলা বাপের বাড়িতে যান। শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
.png)
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, গলায় ফাঁস এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।