সোমবার সকাল ১০টার দিকে শহরের শিশু একাডেমি চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, টিসিবি ঝিনাইদহ অফিস প্রধান সহকারী পরিচালক আতিকুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
.png)
চলতি নভেম্বর মাসব্যাপী ১০৬ জন ডিলারের মাধ্যমে জেলায় ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীর মধ্যে পণ্য বিক্রয় করা হবে। এবারের প্যাকেজে জন প্রতি ১শ’ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম বাড়াতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করেই স্বল্পমূল্যে চাল, ডাল ও তেল বিক্রয় করা হচ্ছে। এতে তারা অনেকটাই উপকৃত হবেন। পাশাপাশি ভবিষ্যতে আরো বাড়তি সুবিধা থাকতে পারে।