ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় বাসচাপায় নিহত ১

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১৩ নভেম্বর ২০২৩
মাগুরায় বাসচাপায় নিহত ১
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলায় বাসচাপায় আরোজ বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার দুপুরে সদর উপজেলার ধলহরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোজ বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাঘব দাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে মাগুরা থেকে নড়াইলমুখী একটি যাত্রীবাহী বাস ধলহরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানসহ কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী আরোজ আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো পাঁচজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেন।

Advertisement

মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!