[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১
দুর্ঘটনাকবলিত পিকআপ
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি সুপারিবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাসান আকন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় বরিশাল-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আকন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সুপরি ব্যবসায়ী হাসান আকন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।
.png)
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি এ ঘটনার নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!