[ দেশজুড়ে ]
রাজশাহীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী নগরীতে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাশিরুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার এম আরিফুল হক।
.png)
গ্রেফতার বাশিরুল ইসলাম রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার মো. বদরুল ইসলামের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে বাশিরুল জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ ৪ টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!