[ দেশজুড়ে ]
রাজশাহীতে ১৫০ ইয়াবাসহ যুবক গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
রাজশাহী নগরীতে ১৫০ পিস ইয়াবাসহ মো. নূরনবী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোরে নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত মো. নূরনবী রাজপাড়া থানা মোড় এলাকার মো. আবুল কালামের ছেলে।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!