[ দেশজুড়ে ]
ফুলগাজীতে ৫ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর ফুলগাজীতে দুটি পোল্ট্রি ফার্ম এন্ড ফিডস দোকানিসহ পাঁচ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফুলগাজী বাজারে এ অভিযানে দুটি পোল্ট্রি এন্ড এগ্রো ফিডস দোকান, সেলুন, জুতা ও একটি খাবার হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক, ইউএনও অফিসের প্রধান সহকারী নুরুল হুদা ও আনসার সদস্যরা।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!