ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে অবৈধ পলিথিন জব্দ, মালিককে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৯ নভেম্বর ২০২৩
লালমোহনে অবৈধ পলিথিন জব্দ, মালিককে জরিমানা
লালমোহনে জব্দকৃত অবৈধ পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস

ভোলার লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুইশত কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব পলিথিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে লালমোহন বাজারের ব্যবসায়ী মো. ইকবালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!