ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ৯ নভেম্বর ২০২৩
শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ৭১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের উপর বার্দিং করা বন্ধ করতে বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে বেলা ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের উপর সব ধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রয়েছে।

অভিযানে নৌ চ্যানেলের উপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি মুজাহিদ জাহাজকে সাত হাজার, এমভি জান্নাতুল বাকি পরিবহন জাহাজকে সাত হাজার, এমভি শারযানা-৩ জাহাজকে ২৫ হাজার, এমভি সাব্বির আহমেদ-৭ জাহাজকে ১০ হাজার, এমভি রাফসান হাবিব-২ জাহাজকে ১৫ হাজার, এমভি সোনার বাংলা-১ সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!