ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কের জায়গা দখলে করে ব্যবসা, ৩ জনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১ নভেম্বর ২০২৩
মহাসড়কের জায়গা দখলে করে ব্যবসা, ৩ জনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। সদর উপজেলার গোলড়া চরখণ্ড, জাগীর ও নওখণ্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও স্থানীয়রা সহযোগিতা করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর উপজেলার গোলড়া চরখণ্ড, জাগীর ও নওখণ্ডা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের পাশের জায়গা দখলে করে ব্যবসা করা ও বিভিন্ন জিনিসপত্র রাখায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!