ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ৩১ অক্টোবর ২০২৩
লালমোহনে ৪ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ, আলু ও ডিম বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান তিনি। অভিযানকালে চার মুদি ব্যবসায়ীকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।

অভিযান শেষে তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!