[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় ঝালকাঠিতে প্রস্তুত ৫৯ আশ্রয়কেন্দ্র
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ৭টি কন্ট্রলরুম, ৫৯টি আশ্রয়কেন্দ্র, ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের জন্য মজুদ রয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত রয়েছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!