[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব
বরিশালে ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবি: সংগৃহীত
বরিশালে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ভোর থেকেই টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে নগরীর অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি প্রবেশ করেছে অনেক বসতবাড়িতেও।
শুক্রবার দুপুরে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা নাগাদ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত নাগাদ এই বর্ষণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতি রেকর্ড করা হয়েছে বাতাসের। সেইসঙ্গে বরিশাল নদী বন্দরে ৩ নম্বর ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
.png)
বরিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক জানান, অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌযানের নিরাপত্তায় সবাইকে নিরাপদে নোঙর করতে বলা হয়েছে। স্পিডবোট, ট্রলার সকাল থেকেই বন্ধ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!