ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় মিধিলি

মীরসরাইয়ে গাছ পড়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১৭ নভেম্বর ২০২৩
মীরসরাইয়ে গাছ পড়ে প্রাণ গেল শিশুর
ইনসেটে সিদরাতুল মুনতাহা আরিয়া

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছ পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে মীরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় কাটাবিল এলাকা এ ঘটনা ঘটে। মৃত মুনতাহা ঐ এলাকার আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।

মৃত মুনতাহার চাচা মোহাম্মদ ফারুক হোসেন জানান, বিকেলে সবার অগোচরে বাড়ির সামনে যায় মুনতাহা। এ সময় ঝড়ে একটি গাছ উপড়ে পড়লে গুরুতর আহত হয় সে। পরে মুনতাহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, গাছ পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!