ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, হাসপাতালে একজন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৩
ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, হাসপাতালে একজন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকের উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫)। সে উপজেলার সফিপুর টাঙ্গাইল শাহীন ক্যাডেট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। তিনি মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার রতনপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে নাদিম হোসেন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রতনপুর গ্রামের নাদিম হোসেনের মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধু ঘুরতে বেড় হন। মোটরসাইকেল নিয়ে উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোবায়ের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে নিরব হোসেন মারা যান। আহত নাদিম হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহদত হোসেন জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!