[ দেশজুড়ে ]
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৫ কেজি হেরোইন উদ্ধার
উদ্ধারকৃত হেরোইন
কক্সবাজার সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে পাঁচ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় কুষ্টিয়া থেকে কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন এসব হেরোইন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে পাঁচ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!