তিনি জানান, এদিন রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি এবং অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলার বেতগাড়ি বাজারে বেতগাড়ি হোটেল মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরপর উপজেলা সদরের ভাই ভাই বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের দায়ে বেকারির মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
.png)
এ সময় রাণীনগর থানার পুলিশের একটি চৌকস টিম ও জেলা ভোক্তা অধিকার অধিদফতরের অন্যরা উপস্থিত ছিলেন।