[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে থেকে তিন নারীসহ আটক ১১
ছবি: সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেলের ম্যানেজার, কাস্টমার ও নারীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানাধীন কাটাখালী নামক স্থানে ‘স্বপ্ন বিলাসী’ আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে দ্বিতীয় তলায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় তিন নারীসহ ১১ জনকে আটক করে।
ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বলেন, আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় এই চক্রটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করে আসছিল। আজ দুপুরে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। নিয়মিত মামলার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!