ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা পিতাসহ দুই পুত্র গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ১৯ নভেম্বর ২০২৩
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা পিতাসহ দুই পুত্র গ্রেফতার
পিতা-পুত্রসহ তিন রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা পিতা ও তার দুই পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে এপিবিএন-১৪। উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এ সময় ইয়াবা বিক্রির ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা টাকা ও ১৯ হাজার ২শ’ ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, এ অভিযানে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জান। রোহিঙ্গা ক্যাম্প-১ এর এফ-ব্লক থেকে মৃত আলি আহমদের ছেলে রোহিঙ্গা নুরুল হক (৫৬), নুরুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের ও মোহাম্মদ হুবাইবসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৯ হাজার ২শ’ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, এ বিষয়ে রোহিঙ্গা পিতা-পুত্রসহ তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!