[ দেশজুড়ে ]
উখিয়ায় বিয়ারসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে মোহাম্মদ ইশা ওরফে ইসহাক নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেক ৪০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। এর আগে, বুধবার বিকেলে উখিয়ার ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ ইশাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইশা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর জকিরের ছেলে।
.png)
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উখিয়ার ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় ৪০ বোতল বিয়ারসহ মোহাম্মদ ইশা ওরফে ইসহাক নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!