ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে ২ ছাত্রদল নেতা আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ২০ নভেম্বর ২০২৩
চাঁদপুরে ২ ছাত্রদল নেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে পিকেটিং করার সময় দুই ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্লাহ ও সঙ্গীয় সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছাত্রদল নেতা সাকিব ও রবিউল।

জানা যায়, বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে মিছিল শেষে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করার চেষ্টা করেন তারা। ওই সময় তারা কয়েকজন অটোচালককে মারধরও করেন। এ সময় ধাওয়া করে ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব ও রবিউলকে আটক করে পুলিশ। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!