[ দেশজুড়ে ]
রাস্তায় দাঁড়িয়ে কিনছিলেন মাছ, ট্রাকচাপায় প্রাণ গেল মজিবরের
ফাইল ফটো
বগুড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ কেনার সময় ট্রাকচাপায় মজিবর রহমান নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নামুজা সড়কে ন্যাংড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান বগুড়া সদরের দশটিকা সরদারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ন্যাংড়ার বাজারে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে মাছ কিনছিলেন মজিবর রহমান। এ সময় নামুজাগামী একটি রডবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলই মারা যান মজিবর রহমান। পরে ট্রাকসহ চালককে আটক করে স্থানীয়রা।
বগুড়া সদর থানার এসআই নুর জাহিদ বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!