দীর্ঘ ১৪ বছর পর আসামিদের উপস্থিতিতে সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) দেওয়ান মজনুল হক এবং আসামিদের পক্ষে শুনানি করেন কাজী সাইদুর রহমান।
.png)
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী উপজেলার বাবুলচারা গ্রামের ইউসুফ আলী শাহর ছেলে জিয়া শাহ ও মজিবর শাহ, মৃত গেদু শাহের ছেলে শাহজাহান শাহ, মৃত তফু শাহের ছেলে আতু শাহ, পরশ উল্লা শাহের সেন্টু শাহ ও মৃত গফুর শাহের ছেলে ইয়ারুল শাহ।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিকুর রহমান শাহের ছেলে সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। দুই আসামি মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি ১৪ জনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।