ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে গিয়ে নিখোঁজ ভাই-বোন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২০ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে গিয়ে নিখোঁজ ভাই-বোন 
ফাতেমা ও মঈন উদ্দিন নামের দুই ভাই-বোন নিখোঁজ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মুদির দোকানে দিয়াশলাই আনতে গিয়ে ফাতেমা ও মঈন উদ্দিন নামের দুই ভাই-বোন নিখোঁজ হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ ফাতেমা (৫) ও মঈন উদ্দিন (৩) জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার কাউসার মিয়ার সন্তান। তারা সম্পর্কে ভাই-বোন। 

জানা যায়, কাউসার মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ পোয়া পুকুরের উত্তরপাড় হাজী মোহাম্মদ আলী ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। কাউসারের স্ত্রী মানুষের বাসা-বাড়িতে কাজ করেন। আজকে সকালে ফাতেমা ও মঈন উদ্দিনকে দিয়াশলাই  আনার জন্য পাশের মুদি মালের দোকানে পাঠান। এরপর থেকে ফাতেমা ও মঈন উদ্দিন নিখোঁজ হয়। সন্তানদের খোঁজ না পেয়ে পরিবারের কান্নার রোল লেগেছে।

Advertisement

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সকালে দুইটি শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!