সোমবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বর্জাপুর গ্রামের সামিরুন খাতুন এবং তার নাতনি পাঁচ বছর বয়সী শিশু রোকেয়া।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ। তিনি জানান, বিকেলে নাইমুড়ি বাজার এলাকায় নাটোরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সামিরুন খাতুন এবং রোকেয়ার মৃত্যু হয়। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
.png)