ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪০, ২০ নভেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের গুঁড়ি ভর্তি ট্রাকচাপায় মহাসিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদা ব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মহাসিন আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসিন ভ্যান চালিয়ে ভাড়া নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়ান। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী একটি কাঠের গুঁড়িবোঝাই ট্রাক মহসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!