মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন। উদ্ধার তিনজনের মধ্যে একজন ছাত্র ও বাকি দুইজন ছাত্রী। তারা সবাই একই শ্রেণিতে পড়াশোনা করে।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয় বলে জানানো হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠী মিম খাতুন এবং তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর পরিপ্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যরা ভূরুঙ্গামারী থানায় তিনটি আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করেন।
.png)
ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, পরে তাদের নারী ও শিশু অফিসারের সহায়তায় নিজ নিজ অভিভাবকের কাছে দেওয়া হয়েছে।