[ দেশজুড়ে ]
গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার কলারোয়ায় গাছ থেকে পড়ে শামিম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আক্তারুলের ছেলে। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত রোববার (১৮ নভেম্বর) সকালে শামিম হোসেন ভাইরাস ভাঙার জন্য উপজেলার কাজীরহাট এলাকায় একটি শিশুগাছে উঠে। কিছু সময় ডাল ভাঙার পর অসাবধানতাবশত গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। স্থানীয়রা তকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবনতি হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কলারোয়া থানারর ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!