ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২২ নভেম্বর ২০২৩
বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী বিপ্লব কর্মকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিপ্লব জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের সোনাতন কর্মকারের ছেলে।

বুধবার (২২ নভেম্বর) দুপু‌রে উপজেলার জানালাবাদ ইউনিয়নের শংকরপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শংকরপুর গ্রামের বাসিন্দা আলী হাসান জানান, বিপ্লব মোটরসাইকেলে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। শংকরপুর মসজিদের সামনে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে তিনি পাশের পুকুরে মোটরসাইকেলসহ পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় পুকুর থেকে তুলে ভ্যানে করে কলারোয়া হাসপাতালে পাঠায়। সাতক্ষীরায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

নিহত বিপ্লব কলারোয়া বাজারের একতা মার্কেটের সন্তোষের স্বর্ণের দোকানে কাজ করতেন।
 
কলা‌রোয়া থানার ও‌সি মোস্তা‌ফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!