[ দেশজুড়ে ]
কালীগঞ্জে ১১ লাখ টাকার অনুদান পেলেন ১শ’ নারী উদ্যোক্তা
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়।
জানা গেছে, ৪টি ক্যাটাগরিতে একশ প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন হারে ১১ লাখ ৩৭ হাজার ৯০০ টাকার ভাতার চেক বিতরণ করা হয়।
.png)
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রপাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, প্রশিক্ষক কর্মকর্তা রাকিব ভূঁইয়া, প্রশিক্ষক পেয়ারা বেগম শান্তা, সম্পা নন্দি, শারমিন বেগম ও সাদিয়া আফরিন বৃষ্টি প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!