২০২০-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ কৃষি প্রণোদনা হিসেবে দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
.png)
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা গেছে, ক্ষুদ্র-প্রান্তিক প্রতিজন কৃষককে মধ্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।