ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে লুটিয়ে পড়া রিকশাচালকের ওপর উঠে গেল বাস, অতঃপর...

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ২২ নভেম্বর ২০২৩
সড়কে লুটিয়ে পড়া রিকশাচালকের ওপর উঠে গেল বাস, অতঃপর...
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সাহেবপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে চালক সড়কে লুটিয়ে পড়েন। তখন বাসটি রিকশাচালকের ওপর দিয়েই চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশসহ স্থানীয় জনতা বাসটি আটক করে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার জন্যে পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!