ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫, ২৩ নভেম্বর ২০২৩
ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ঘটনাস্থল

নারায়ণগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে হাবিবুর রহমান ওরফে হাবু নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২ নং বাবুরাইল এলাকার শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান ওরফে হাবু শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী। গত কয়েকদিন শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকার লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিতেন হাবু এবং তার লোকজন। বুধবার রাতে আবার ঐ এলাকায় সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যান।

Advertisement

সদর থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, হাবু শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে ছিনতাইয়ের সাতটি মামলা রয়েছে। এছাড়া গণপিটুনি দিয়ে হত্যার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!