নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিণডাঙ্গা গ্রামের অমূল্য হালদারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে কোলচুরি সস্তাল গ্রামের নাহিদুল খানের একটি ট্রলার চুরি করার উদ্দেশ্যে ট্রলারের শিকল কাটার শব্দ পেয়ে চোর চক্রের সদস্য মিলন চন্দ্র হালদারকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত কালকিনি পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, ‘নিহত মিলন হালদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুল খানকে থানায় আনা হয়েছে।’