বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ভাগলপুর রেল ক্রসিংয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জয়দেবপুর থেকে দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাপাই মেইল সালনার ভাগলপুর এলাকার পৌঁছলে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ৫-৭ জন যাত্রী আহত হয়। তাদের হাত ও পায়ের বিভিন্ন কেটে যায়। পরে মৌচাক স্টেশনে ট্রেনটি পৌঁছলে আহত যাত্রীদের নামিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
.png)
মৌচাক রেল স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। ট্রেনের সামনের অংশে কিছুটা ক্ষতিও হয়েছে এবং রক্ত লেগে ছিল। আসলে লোকাল ট্রেনে যাত্রী বেশি থাকায় তারা ট্রেনের সামনে উঠেছিলেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ভাগলপুর এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।