ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে বাধা দেওয়ায় গৃহবধূকে পেটাল প্রতিপক্ষ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ২৩ নভেম্বর ২০২৩
মাছ ধরতে বাধা দেওয়ায় গৃহবধূকে পেটাল প্রতিপক্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের থেকে মাছ ধরতে বাধা দেওয়ায় রুনা বেগম (৩৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছেন প্রতিপক্ষের লোকেরা। বুধবার নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত গৃহবধূকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত ও দুটি কান কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিটের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত গৃহবধূ জানান, তাদের বসতবাড়ি সংলগ্ন একটি ঘেরে তারা মাছ চাষ করেছেন। প্রতিবেশী রহিম হাওলাদার ওই ঘের থেকে মাছ ধরে নেয়ার সময় রুনা বেগম বাধা দিলে তার ওপর হামলা করা হয়।

Advertisement

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!