শনিবার সকালে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ঐ গ্রামের বাসিন্দা সফি উল্যাহ এবং তার দুই বছর বয়সী নাতি ওমর ফারুক।
জানা যায়, সফি উল্যাহ তার নাতি ফারুককে নিয়ে সকালে হাঁটতে বের হন। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় স্বজনরা খুঁজতে বের হন। একপর্যায়ে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তাদের লাশ দেখতে পান। পরে লাশ দুইটি উদ্ধার করা হয়।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, সেপটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেছেন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।